ভুয়া মেজর ও র‌্যাব পরিচয়ে প্রতারণার দায়ে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১ এর একটি দল মেজর মোঃ আসিফ কুদ্দুস এর নেতৃত্বে সোমবার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুহুল আমীন (৩৫) ও মো. তাজুল ইসলাম (৪৩)।

সে সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ঢাকা র‌্যাবের পোষাক পরিহিত এক কপি পাসপোর্ট সাইজের ছবি, র‌্যাবের সাবেক প্রেস ব্রিফিংয়ের ছবির সাথে প্রতারণার উদ্দেশ্যে বিশেষ কায়দায় প্রতিস্থাপন করা আসামী রুহুল আমীনের ছবি দুই কপি, চাবিসহ একজোড়া কালো রংয়ের হাতকড়া উদ্ধার করা হয়।

এছাড়া র‌্যাবের মনোগ্রাম সম্বলিত র‌্যাব হেডকোয়াটার লেখা মেজর আল আমিন নামীয় তিনটি ভিজিটিং কার্ড যাহা একটি আইডি কার্ডের ফ্রেমের ভিতরে রক্ষিত বিভিন্ন লেখা সম্বলিত দুটি নোট বুক ও দুটি কাগজ উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর কর্মকর্তা মেজর মোঃ আসিফ কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বিমানবন্দর থানাধীন বিমানবন্দর ফুটওভার ব্রীজ সংলগ্ন কয়েকজন প্রতারক ভুয়া র‌্যাব ও মেজর পরিচয় দিযে প্রতারনা করছে।

পরে সোমবার সন্ধ্যার পর অভিযানচালিয়ে র‌্যাব ও মেজর পরিচয়ে প্রতারণার দায়ে রুহুর ও তাজুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিমানবন্দর থানার মঙ্গলবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে এবং থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান।

জেইউ/এসএইচ