কুষ্টিয়ার মিরপুরে পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা করেছে।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহানের নেতৃত্বে এসআই আব্দুল হালিম এএসআই আতিকুজ্জামান চৌধুরী মিরপুর পৌর এলাকার ২নং ওয়ার্ড কুড়িপোলে অভিযান চালিয়ে আরমান আলীন মেয়ে জেসমিন (৩০) ও সাতবাড়িয়া গ্রামের তোমেজ আলীর ছেলে তানজিলকে (৩০) আটক করে।

পরে তাদের বিরুদ্ধে ১৯৬০ সালের গণ উপদ্রব্য ২৯১ ধারায় ১ মাসের করে এবং মাদক আইনে পোড়াদহের ইউপি’র তেঘরিয়ার গ্রামের হাসেম আলী শেখের ছেলে শহিদুল শেখকে ১৫ দিনের সাজা প্রদান করেন। পরে পুলিম সাজা প্রাপ্তদের জেল খানায় প্রেরণ করেন।

এসএইচ/এমকে