২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবেদন গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
তদন্ত প্রতিবেদন দাখিলের পর সোমবার হাইকোর্টের বিচারক ড.কাজী রেজা-উল হক ও বিচারক এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
সোমবার আদালতে ১ হাজার ৩৩ পৃষ্ঠার প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটার্নি জেনারেল বিশ্বজিত রায়।
তিনি সাংবাদিকদের বলেন,২০০১ সালে নির্বাচন পরবর্তী সহিংসতায় সাবেক জেলা জজ মো.সাহাবুদ্দিন (বর্তমানে দুদক কমিশনার) কমিশন তদন্ত করেন। তদন্ত শেষে প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়।পরে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে বিষয়টি অবহিত করা হয়।
তিনি আরও বলেন,এটি আদালতকে জানানোর পর আদালত ৭ দিনের মধ্যে তদন্ত গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশের নির্দেশ দেন।এ বিষয়ে এপ্রিল মাসের মধ্যে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে হবে।
[b]ঢাকা,জিই, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// কেএইচ
[/b]
অপরাধ
প্রতিবেদন গেজেট আকারে প্রকাশের নির্দেশ
২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবেদন গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদন দাখিলের পর সোমবার হাইকোর্টের বিচারক





