গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ট্রাইব্যুনালের জরিমানার বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির জন্য সোমবার ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ট্রাইব্যুনালের সাজার বিষয়ে বিবৃতি দেয়ায় গত ১০ জুন ট্রাইব্যুনাল জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২ তাকে এই সাজা ও জরিমানা করে আদেশ দেয়।
এআই





