বনানীর ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে পুলিশ।
আজ (৩০ মার্চ) শনিবার পুলিশ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় এই মামলাটি করা হয়।
মামলার বিশয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।
গত (২৮ মার্চ) বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক। এই আগুনে আহত হয়ে অন্তত ৭৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল নামের একজনের আজ (৩০ মার্চ) হাসপাতালে মৃত্যু হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এনিয়ে এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।
বনানীর অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬
রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে আটকা পরে অনেক মানুষ। ঘটনার দিননিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। আহত হয়ে অন্তত ৭৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সিএমএইচ -এ আজ (৩০ মার্চ) সকালে আবু হেনা মোস্তফা কামাল নামের একজনের মৃত্যু হয়। এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।
আর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ২২তলা ভবনটির ৯তলা থেকে।

বৃহস্পতিবারের (২৮ মার্চ) অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়।
ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন। আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য সাধারণ মানুষকে।
এমবি





