রাজধানীর মহাখালীতে অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দু'টি বিদেশি পিস্তল, দু'টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার দিনগত দুপুর থেকে রাত পর্যন্ত মহাখালীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় র্যা ব-১।
মঙ্গলবার সকালে বিষয়টি জানিয়েছেন র্যা ব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ।
আটককৃতরা হলেন ,চশমা শরিফ, পনির, মোল্লা মাসুম, শাহীন ও রাজু।
মোহাম্মদ মাসুদ বলেন, আটকদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে র্যা ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এইচ ই





