৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয়  পাটির নেতা ও সাবেক  প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য  মঙ্গলবার দিন ধার্য্য করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ দিন ধার্য্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী শাহ হাসান আলী ওরফে ফুলু মিয়ার জেরা করেন সৈয়দ কায়সারের আইনজীবী এসএম শাহজাহান।
[b]ঢাকা, কেএ, ২১ এপ্রিল (টাইমনিউজ.বিডি) // জেএ
[/b]