আদালতের আদেশ অমান্য করায় পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ২ পরিচালককে তলব করেছেন হাইকোর্ট। বুড়িগঙ্গা নদীর ওপর স্থাপনা নির্মাণ বন্ধের দেয়া হাইকোর্টর আদেশ অমান্য করায় এ নির্দেশ দেয়া হয়।
বুধবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশ অনুযায়ী আগামী ৮ এপ্রিল বিআইডব্লিউটিএ ও পরিবেশ অধিদপ্তরের পরিচালককে আদালতে হাজির হয়ে কেন নদী দখল বন্ধে কোন ব্যবস্থা নেয়নি, তার কারণ জানতে চেয়েছেন আদালত।
আদালেতের নির্দেশনা বাস্তবায়ন না করায় মানববধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মঞ্জিল মোরসেদের জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। একইসঙ্গে আদালতের নির্দেশনায় বুড়ীগঙ্গা দখল করে ওরিয়ন গ্রুপের স্থাপনা নির্মাণ কাজের ওপর স্থিতি অবস্থা জারি করেছেন আদালত।
আদেশে আদালত আরও বলেন, এসব নির্মাণ কাজের ওপর স্থিতি অবস্থা বজায় রাখার তদারকি করার জন্য ওই ২ পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোরসেদ জানায়, আগে উচ্চ আদালেত আদেশ দেন যে নারায়নগঞ্জ এলাকার বুড়ীগঙ্গার ওপর ওরিয়ন গ্রুপের সকল অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য বলা হয়। কিন্তু তারা আদালতের ওই আদেশ পালন করতে ব্যর্থ হওয়ায় আজ এ আদেশ দেন হাইকোর্ট।
গত ৩ মার্চ এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিস পাঠেয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিলে মোরসেদ।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. মো. শামছুদ্দোহা খন্দকার, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পরিবেশ অধিদফতরের পরিচালক (এনপোস্টমেন্ট), নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর এ নোটিশ পাঠানো হয়।
এর আগে ২০০৯ সালে উচ্চ আদালত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু এবং তুরাগ নদী রক্ষায় রায় দিয়েছিলেন। উচ্চ আদালতে এ রায় বহাল থাকা সত্ত্বেও বুড়িগঙ্গা নদী দখল করে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ওরিয়ন গ্রুপ।
[b]ঢাকা, জিই ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
অপরাধ
পরিবেশ অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ'র পরিচালককে তলব
আদালতের আদেশ অমান্য করায় পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ২ পরিচালককে তলব করেছেন হাইকোর্ট। বুড়িগঙ্গা নদীর ওপর স্থাপনা নির্মাণ বন্ধের দেয়া হাইকোর্টর আদেশ অমান্য করায় এ নির্দেশ দেয়া হয়।





