ডেমরায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আসাদ (৩২) বলে জানা যায়।
আসাদ শরীয়তপুরের ডামুড্ডা থানার কোদালপুর হাওলাদার বাড়ি গ্রামের ডিকু মিয়ার ছেলে। বর্তমানে সে চনপাড়া ৬ নং ওয়ার্ডে বসবাস করত।
বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় ডেমরার মালা মার্কেট থেকে ইয়াবা বিক্রির সময় আসাদকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





