রাজধানীর রামপুরায় ফারুক হোসেন নামে এক চালককে গুলি করে হত্যার পর প্রাইভেটকার ছিনতাই করেছেন দুর্বৃত্তরা।
রোববার রাত ৩টার দিকে বনশ্রী বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, মালিকের কাছে প্রাইভেটকার পৌঁছানোর জন্য সেটি চালিয়ে যাচ্ছিল ফারুক।
এসময় অপর একটি প্রাইভেটকারে আসা ৪-৫ জন ফারুকের গতিরোধ করে। এরপর তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে ছিনতাইকারীরা গলায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এআর





