পৌর নির্বাচনের তফসিল বিধিতে ভুল আছে বলে আদালতে স্বীকার করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে সেই ভুল-ত্রুটিগুলো ঠিক করার জন্য তফসিল বিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে ইসি।
নির্বাচন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম পৌর নির্বাচনের তফসিলের বিধিতে ভুলের বিষয়টি আদলতের কাছে স্বীকার করেন এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আদালতকে অবহিত করেন।
এদিকে আগামী ৩ জানুয়ারির মধ্যে এ বিষয়ে আদালতকে জানাতে বলা হয়েছে। ওই দিন এ রিটের ওপর আদেশ দেবেন হাই কোর্ট।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এহসানুর রহমান।
এমএইচ





