সুপ্রিম কোর্ট বারের ২০১৫-১৬ সেশনের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে এ ভোট গ্রহণ চলছে।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪৩৬২ জন ভোট প্রদান করবেন। ভোট গ্রহনের জন্য মোট ৫০ টি বুধ বসানো হয়েছে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট হারুনুর রশিদ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সরকারপন্থী ও বিএনপিপন্থী দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে প্যানেলের বাইরে সভাপতি ও সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো তিনজন প্রার্থী।
আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০১৫-১৬সেশনে ১৪টি পদের বিপরীতে দুই প্যানেল ও আরো তিন জন মিলে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ ও ১৬ মার্চ দুই দিনব্যাপী এই নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ (সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ) সমর্থিত প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ ইউসুফ হোসেন হমায়ুন।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি (১) আবুল খায়ের, সহ-সভাপতি (২) মো. তাহেরুল ইসলাম, সম্পাদক- মোমতাজ উদ্দিন মেহেদী, কোষাধ্যক্ষ- মো. আমির হোসাইন, সহ-সম্পাদক- (১) মো. দেলোয়ার মোস্তফা চৌধুরী, সহ-সম্পাদক (২) মো. সুজা- আল-ফারুক প্রার্থী হয়েছেন।
৭টি সদস্য পদে প্রার্থী আছেন একেএম দাউদুর রহমান মিনা, অমিত দাস গুপ্ত, খান মোহাম্মদ শামীম আজিজ, মহিউদ্দিন শামিম, মো. আব্দুল আজিজ মিয়া, মো. হাবিবুর রহমান ও সাবিনা ইয়াসমিন।
বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলে সভাপতি পদে প্রার্থী রয়েছেন- সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি (১) এএসএম মোক্তার কবির খান, সহ-সভাপতি (২) মো. আব্দুল জব্বার ভুঁইয়া, সম্পাদক- এএম মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ-মিসেস শওকত আরা বেগম, সহ-সম্পাদক (১) মাজেদুল ইসলাম পাটোয়ারী, সহ-সম্পাদক (২) মো. ইউসুফ আলী।
৭ সদস্য পদে মো. আনোয়ারুল ইসলাম শাহিন, মো. ফজলুর রহিম, মো. জসিম সরকার, মো. নাসির উদ্দিন খান, মির্জা আল মাহমুদ, রেজাউল করিম ও শামিমা সুলতানা।
এছাড়া প্যানেলের বাইরে স্বতন্ত্র পরিচয়ে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ ও মো. ওবায়দুল হক পীরজাদা, সহ-সভাপতি নজরুল ইসলাম প্রার্থী হয়েছেন।
এবার ৭ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট হারুন অর রশিদ।
এআর





