মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার উত্তর রাঢ়ীখাল এলাকার চাঞ্চল্যকর মেরিন খান (২৬) হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ গত রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে মেরিন হত্যা মামলার পলাতক আসামী নির্ঝয় (২৫) কে তার উত্তর রাঢ়ীখাল নিজ বসত বাড়ি থেকে গ্রেফতার করেছে।

জানা-যায়, চাঞ্চল্যকর মেরিন হত্যা মামলার সন্দেহ ভাজন আসামী পারভেজ মাঝি ওরফে সাকাকে গত ৭ অক্টোবর কয়কির্ত্তন এলাকা থেকে গ্রেফতার করেছিল থানা পুলিশ। পরবর্তিতে পারভেজ সাকা শ্রীনগর থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়।

পূনরায় থানা পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে সাকাকে মাওয়া মাহমুদ পট্রি এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে ১০ দিনের রিমান্ড চায়।

আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। জানা-গেছে, গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে দুবৃর্ত্তরা উত্তর রাঢ়ীখাল কচিদের বাগান বাড়ি নামক স্থানে ধারালো অস্ত্র দিয়ে মেরিনকে কুপিয়ে হত্যা করে।

তার গোঙ্গানীর শব্দ শুনে পার্শ্ববর্তী এক নারীর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলেও মেরিন খানকে বাঁচানো সম্ভব হয়নি। মেরিন হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও মামলায় পুলিশের অগ্রগতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন মেরিনের পরিবার।

তারা গত ২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর দোহার সড়কে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করে ছিলেন। 

এমএ