ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট) আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নৌকা মার্কার মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. নজীবুর রহমান (৬০)।

গতকাল (২৭ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির রাইফেল স্কয়ারে নজীবুর রহমান ঢলে পড়েন। এসময় তাকে ল্যাবএউড হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুপ্রিমকোর্টের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় নিয়োজিত ছিলেন ৬০ বছর বয়সী নজীবুর রহমান। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি বাগেরহাটে।

ধারণা করা হচ্ছে নজীবুর রহমান মিছিলের মাঝে হঠাৎ হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়।

আজ (শুক্রবার) জুমার নামাজের পর হাজারীবাগ তিন মাজার মসজিদে তার প্রথম জানাজা এবং আসরের নামাজের পর মরহুমের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

এমবি