মের্সাস শেখ ব্রাদার্সের মালিক এস এম হাফিজুর রহমানের বিরুদ্ধে ভুয়া এলসির মাধ্যমে আইএফআইসি ব্যাংক খুলনা শাখা থেকে ৮৮ লাখ ৫ হাজার ৯৫০ টাকা ভারতে পাচারের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় অনুমোদনের পর নথিটি সংশ্লিষ্ট শাখায় এসেছে। এখন যে কোনো সময় দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও সহকারি পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদি হয়ে দন্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩ ধারায় সংশ্লিষ্ট থানায় মামলাটি দায়ের কবেন।

জানা যায়, ভুয়া এলসির মাধ্যমে আইএফআইসি ব্যাংক খুলনা শাখা থেকে ৮৮ লাখ ৫ হাজার ৯৫০ টাকা ভারতে পাচার করেন। মের্সাস শেখ ব্রাদার্সের মালিক এস এম হাফিজুর রহমানের  স্থায়ী ঠিকানা খুলনার মুন্সিপাড়া প্রথম গলিতে। তার ব্যবসায়িক ঠিকানা  যশোর জেলার কোতয়ালী থানার প্লট নম্বর- ১, বকচর (যশোর কোল্ড ষ্টোরেজের পূর্ব পাশ্বে)।

একে, জেএ