বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের আদালত অবমাননার কারণ দর্শানো নোটিশের শুনানি আগামী ২৯ এপ্রিল পুননির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার  পূর্বনির্ধারিত থাকলেও খন্দকার মাহবুবের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম এই দিন নির্ধারণ করেন।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব বিরূপ মন্তব্য করায় গত বছরের ৩ অক্টোবর ট্রাইব্যুনালের নজরে আনেন প্রসিকিউশন। এরপর ৬ অক্টোবর তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল।
২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রায়ের পর খন্দকার মাহবুব হোসেনে  বলেন,এই বিচারটি একটি প্রহসনের বিচার, রাজনৈতিক  প্রতিহিংসার বিচার। ইনশাল্লাহ জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে,সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী,তাদের বিচার হবে। নির্দোষ ব্যক্তিরা প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে,কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে,অবশ্যই সেটা চলে যাবে। যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত,ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।
[b]ঢাকা, একেএ, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]