ট্রাইব্যুনালে প্রবেশ করেই এজলাসের বিচারপতিসহ সবাইকে হাত উঠিয়ে সালাম জানান জামায়াত নেতা নিজামী।

এর পর খুব শান্তভাবে চেয়ারে বসেন। মাথার টুপি খুলে একটা হাত মুখে রেখে বসেন। কিছুক্ষণ তাকিয়ে থাকেন বিচারপতিদের দিকে। এর মাঝে মাঝে তাকে দোয়া কালাম পড়তেও দেখা যায়।

মাওলানা নিজামীর পড়নে সাদা পাজামা-পাঞ্জাবী, হাতে ধুসর বর্ণের সুট এবং পায়ে সু রয়েছে। মাথায় রয়েছে কফি রংয়ের টুপি।

এজলাসে নিজামীকে চিন্তাগ্রস্ত দেখা যায়নি।খুব শান্তভাবেই রায় শোনেন তিনি। এজালাশে মতিউর রহমান নিজামীর ছেলে-মেয়েরা উপস্থিত রয়েছেন।

চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সকাল ১১টা ৮ মিনিটে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর এ রায় পড়া শুরু হয়। ২০৪ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পড়ছেন বিচারপতি আনোয়ারুল হক।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আজ (বুধবার) সকাল ৯টা ২৫ মিনিটে নিজামীকে ট্রাইব্যুনালে আনা হয়। এরপর তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়।

এদিকে, চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর তুরিন আফরোজ, মোখলেজুর রহমান বাদলসহ রাষ্ট্রপক্ষের বেশ কয়েকজন আইনজীবী এবং নিজামীর আইনজীবী তাজুল ইসলাম, ফরিদ উদ্দিন আহমেদ খান, রেজাউল কবির, সাইফুর রহমানসহ আসামিপক্ষের ৮-১০জন আইনজীবী এরই মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।

কেএ, জেএ