২০১১ সালে করা দৈনিক যুগান্তরের বিরুদ্ধে একটি মানহানি মামলায় সাক্ষ্য দিতে আদালতে এসেছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহার আদালতে আসেন।
২০১১ সালে ‘অভিজ্ঞতার নামে নৌপরিবহণ মন্ত্রীর ১৪বার বিদেশ সফর, কোটি কোটি টাকার অপচয়’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপায় দৈনিক যুগান্তর। এর প্রতিবাদে একটি মানহানি মামলা দায়ের করেন শাজাহান খান।
ইআর





