আইনজীবী আসাদ উদ্দিনকে আটকের তিনদিন পর আজ (রোববার) আদালতে হাজির করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিকালে ঢাকার জ্যেষ্ঠ মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয় তাকে।
আসাদ উদ্দিন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আইনজীবী।
কাল সোমবার আদালতে তার রিমান্ড ও জামিন শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘বিকালে আসাদ উদ্দিনকে আদালতে আনা হয়। আগামীকাল সকাল সাড়ে দশটা তার রিমান্ড ও জামিন শুনানি হতে পারে।’
তবে কোন বিচারকের আদালতে শুনানি হবে তা বলতে পারেননি তিনি।
গত ২২ অক্টোবর সন্ধ্যায় আইনজীবী শিশির মনিরের মোহাম্মদপুরের বাসায় পুলিশ দুই দফা অভিযান চালায়।
আরেক আইনজীবী আসাদ উদ্দিনকে যমুনা সেতুর পশ্চিম পাড়ের কড্ডার মোড় থেকে একই দিন দুপুর ২টায় ডিবি পুলিশ বাস থেকে তুলে নিয়ে যায় ।
পরিবারের সদস্য থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করেনি বলে সংবাদ সম্মেলনে দাবি করেছে তার পরিবারের সদস্যরা।
এসএইচ





