জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছ
সোমবার সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিট আবেদনে জাতীয় সম্প্রচার নীতিমালাকে স্থগিত করে ও অবৈধ ঘোষণা করে রুল জারির আবেদন জানানো হয়েছে।
এতে মন্ত্রিপরিষদ সচিব ও তথ্য সচিবকে বিবাদী করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ড.ইউনুস আলী আকন্দ। ইউনুস আলী আকন্দ জানান,সম্প্রচার নীতিমালাটি সংবিধানের মৌলিক অধিকার ও মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। তাই নীতিমালাটির আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত,স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের বিধান রেখে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কয়েকটি সাংবাদিক সংগঠন ও বিরোধীদল এই নীতিমালার সমালোচনা করে আসছে।
ঢাকা, একে, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





