স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের ১০ কর্মীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
রোববার বাংলাদেশ বিমানের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ১২৪ কেজি স্বর্ণ চোরাচালানের ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দর থানায় ১০ বিমান কর্মীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এজহারভুক্ত কোনো আসামিকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বহিষ্কারকৃত দশ কর্মকর্তা হলেন; বাংলাদেশ বিমানের সুইপিং সুপারভাইজার আবু জাফর, এয়ারক্রাফট মেকানিক মাসুদ, সিকিউরিটি অফিসার কামারুল হাসান, ইঞ্জিনিয়ারিং অফিসার সালেহ আহমেদ, মজিবর রহমান, অ্যাসিসট্যান্ট এয়ারক্রাফট মেকানিক আনিস উদ্দিন ভুঁইয়া, প্রকৌশল হ্যাংগারের মেকানিক ওসমান গণি, জুনিয়র ইন্সপেকশন অফিসার শাহাজাহান সিরাজ, রায়হান আলী ও মাকসুদ।
প্রসঙ্গত, গত বছরের ২৪ আগস্ট বিমানের কার্গো থেকে ১২৪ কেজির বড় একটি স্বর্ণের চালান আটক করে কাস্টমস।
এ ঘটনার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ১৪ জনের সংশ্লিষ্টতা পায় তদন্ত দল। এদের মধ্যে এ ১০ জন বিমান কর্মী ছিলেন।
এমকে





