ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর বাজার থেকে শুক্রবার দুপুরে অস্ত্র ও গুলিসহ ৩ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এ সময় সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার নওপাড়া গ্রামের জাহান আলী ম-লের ছেলে ফিরোজুর রহমান সলেমান (৩৮), ভাদালিয়া গ্রামের শাজাহান উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন (৩২), স্বস্তিপুর গ্রামের মনছুর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩১)।
উদ্ধার হওয়া সাইফুল ইসলাম হরিণাকুণ্ডু উপজেলার পার্বর্তীপুর গ্রামের খাদেম আলীর ছেলে।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন জানান, ভুষিমাল ব্যবসায়ী সাইফুল ইসলামকে হরিণাকুণ্ডু শহর থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছিল অপহরণকারীরা। পথিমধ্যে তার চিৎকার শুনে রঘুনাথপুর বাজারের লোকজন মাইক্রোবাসটি আটক করে। পরে তারা অপহরণকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ্দ করে।
এমই





