দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ । দেবিদ্বার থানা পুলিশ জানায়,বুধবার রাত ১ টা দেবিদ্বার থানা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল আহমেদ ও উপ সহকারি পরিদর্শক (এএসআই) মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জাফরাবাদ গ্রামের ব্রীজ'র উপর পৌছলে অন্য পাশ দিয়ে আসার সময় পুলিশের বহনকরা গাড়ীর হেড লাইটের আলোতে ১৫/১৬ জনের একটি দল হাতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়া রাস্তা পার হতে দেখে কোন দুস্কৃতিকারী ভেবে গাড়ী থামিয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাদের পিছু ধাওয়া করে।
ধাওয়ার এক পর্যায়ে নবীয়াবাদ গ্রামের আঃ গফুরের পুত্র আ: জলিল (৫০), চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের মৃত আঃ বারেক এর পুত্র মো: জীবন মিয়া (৩৫) ও বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের টুককু মিয়ার পুত্র মো: নজরুল ইসলাম (৪৫) কে আটক করতে সক্ষম হন অন্য ডাকাতদের ধাওয়া করে ধরা যায়নি।
আটকককৃত ডাকাত আ: জলিল'র নিকট থেকে ১টি হাসুয়া, ১টি লোহার তৈরী বাট গ্যাস পাইপ, ডাকাত জীবন'র থেকে ১টি ছেনী, ১টি বাট এবং ডাকাত নজরুল থেকে থেকে ১টি লোহার কালো হাতলযুক্ত হেমার, ১টি লম্বা ছুরি এবং ঘটনাস্থলে পলাতক আসামীদের ফেলে যাওয়া একটি কালো টর্চ লাইট ও একটি তালাভাঙ্গার কোরাবাড়ী উদ্ধার করে পুলিশ জব্দ করেন। পরে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল আহামেদ বাদী হয়ে ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ মামলা দায়ের করেন।





