ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার দুই আসামির মৃত্যু হয়েছে। তাদের নাম ফরহাদ মণ্ডল (৩৮) ও চান মিয়া (৬০)।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জয় বাগচী জানান, বুধবার সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফরহাদ মণ্ডলকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মোকসেদ মণ্ডল। বাড়ি সিরাজগঞ্জে।

হাসপাতালে মারা যাওয়া অপর আসামি চান মিয়া কয়েকদিন ধরে ভর্তি ছিল হাসপাতালের নিউরো সার্জারির ১০০ নম্বর ওয়ার্ডে। তিনি মাদক মামলায় হাজতি ছিলেন।

কারারক্ষী জাকারিয়া জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চান মিয়া মারা যান। তার ঠিকানা জানা যায়নি। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে।

জেএ