জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি জামিনের জন্য আবেদন করেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় নায়িকা নাজনীন আক্তার হ্যাপি মিরপুর মডেল থানায় গিয়ে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
এ মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে চার সপ্তাহের আগাম জামিন নেন রুবেল।
বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে চার সপ্তাহের জামিন দেন।
ইআর





