চেক প্রতারণা মামলায় ডেসটিনি গ্রুপের প্রধান সমন্বয়ক আশরাফুল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ পরোয়ানা জারি করেন। দৈনিক ডেসটিনির সাবেক সাব এডিটর নূরে আলম নোমান সালমান গত বছরের ১০ অক্টোবর এ মামলাটি দায়ের করেছিলেন।
গত বছরের ১০ অক্টোবর দায়ের করা এই মামলায় সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী নূরে আলম নোমান সালমান।
মামলার এজাহারে বলা হয়, আশরাফুল আমিন মামলার বাদীসহ ১০২ জন সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীকে ‘গোল্ডেন হ্যান্ডশেকের’ মাধ্যমে অব্যাহতি দেন।
পরে আসামি বাদীসহ আরও দুইজনের নামে তাদের সবার পাওনার আংশিক পরিশোধের জন্য তিনটি চেক দেন।
এর মধ্যে বাদীকে এইচএসবিসি ব্যাংকের ৬৪ লাখ ৯৫ হাজার ৭৫৮ টাকার একটি চেক দেয়া হয়।
গত বছরের ১০ আগস্ট দেয়া চেকটি পূবালী ব্যাংক ঢাকার বার লাইব্রেরি শাখায় জমা দিলে ২৬ আগস্ট তা ফেরত আসে।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর বাদী আসামিদের আইনী নোটিস পাঠান। কিন্ত নোটিস পেয়েও আসামি টাকা পরিশোধ না করায় এ মামলা করা হয়।
মুদ্রা পাচারের অভিযোগে দুদকের করা মামলায় কারাগারে থাকা ডেসটিনির এমডি রফিকুল আমিনের ভাইপো আশরাফুল আমিন।
আসামি আশরাফুল আমিন কয়েকটি তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাটোয়ারী।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অপরাধ
ডেসটিনির আশরাফুল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা