রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার রাউন্ড গুলি ও দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরের দিকে সবুজবাগ থেকে ওই যুবককে আটক করা হয়। এ ব্যাপারে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এএইচ