আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২ এর কাঠগড়ায় উঠে উচ্চস্বরে সালাম দিলেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী।
তিনি রবিবার সকাল ১০টা ৪৫ মিনিটে কাঠগড়ায় ওঠেন এবং সেখানে দাঁড়িয়ে সবাইকে উচ্চস্বরে সালাম দেন। এ সময় উভয়পক্ষের আইনজীবী, সাংবাদিক, দর্শনার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তবে এ সময় বিচারপতিদের কেউ উপস্থিত ছিলেন না। এর আগে সকাল ৯টা ১৭ মিনিটে মীর কাসেমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
এএইচ





