আমিনুল ইসলাম নামে সিআইডিরএক ভূয়াকর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে রাজধানীর গুলশান লেকের পাড় ( ৫০ নম্বর  রোড) থেকে তাকে আটক করা হয়।

আমিনুল ইসলামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কুটিবাড়ি গ্রামে। তিনি রাজধানীর কদমতলী এলাকায় থাকেন।

গুলশান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, একজন নারী এসে পুলিশকে জানায় লেকের পাড়ে তিনজন লোক সিআইডি পরিচয় দিয়ে মানুষের দেহ তল্লাশি করছে। যার কাছে যা পাচ্ছে তাই হাতিয়ে নিচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে দুইজন পালিয়ে গেলেও আমিনুল ইসলামকে আটক করা হয়।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ