রাজধানীর রামপুরায় এক বিকাশ এজেন্টকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রামপুরার অরুন রোডের তাহের টেলিকমের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই বিকাশ এজেন্টের নাম ইরান মুন্সী (১৮)। রামপুরা এলাকার স্কাই ইন্টারন্যাশনালের মালিক ও বিকাশ এজেন্ট ইরান মুন্সী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইরান বৃহস্পতিবার সকালে রামপুরা এলাকার কয়েকটি বিকাশ এজেন্ট থেকে ১ লাখ ৮০ হাজার টাকা কালেকশন করে দোকানে ফেরেন।
তাহের টেলিকমের সামনে আসলে ৫-৬ জন যুবক ইরানের হাতে থাকা ব্যাগ নিয়ে টানা হেঁচড়া করে। ইরান ব্যাগ ছাড়তে না চাইলে দুবৃর্ত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে ব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় ইরান পায়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা, জেইউ, ১৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এসএইচ