রাজধানীতে মাইক্রোবাসে তুলে গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তুষার ও লাভলুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।

ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে বৃহস্পতিবার পুলিশের আবেদনের ওপর শুনানি করে এ আদেশ দেন।

ভাটারা থানার ওসি নূরুল মোত্তাকিন জানান, বৃহস্পতিবার দুপুরে দুই আসামিকে আদালতে হাজির করে ১০ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।

বাদীপক্ষে শুনানিতে অংশ নেওয়ার জন্য নারী অধিকার সংগঠন নারীপক্ষ, ব্লাস্ট, বাংলাদেশ মহিলা পরিষদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে ওকালতনামা দাখিল করা হয়।  

তবে এসব সংগঠনের পক্ষে আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী আব্দুর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে ওকালতনামা না দিলেও আদালতের অনুমতি নিয়ে দুই আসামির পক্ষে রিমান্ডের বিরোধিতা করেন আইনজীবী মো. শহীদুল ইসলাম ও ফারুক আহমেদ।

তারা যুক্তি দেন, আসামিরা যেহেতু গ্রেপ্তার হওয়ার পর সব স্বীকার করেছে, আলামতও যেহেতু পাওয়া গেছে, সেহেতু তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আর যৌক্তিকতা নেই।

শুনানি শেষে বিচারক পুলিশের আবেদন অনুযায়ী দশ দিন রিমান্ডই মঞ্জুর করেন।  

জেআই