রাজধানীর কাফরুল এলাকার ইব্রাহীমপুরের স্বাধীনতা চত্বর এলাকা থেকে ৯০টি পেট্রলবোমা’সহ তিনজনকে গ্রেফাতার করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে কাফরুল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- তরিকুল (৪০), নিয়ম কুমার (৩৮) ও মহিদুল (৩৬)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে।

এমবি