টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাইকোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এই রিট দায়ের করা হয়।

এর আগে গত ১৮ অক্টোবর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর আপিলও খারিজ করা হয়।

গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) নির্বাচন কমিশনে জানিয়েছে, কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকের ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে।

কাদের সিদ্দিকী এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ওই ঋণখেলাপি হওয়ায় তাদের দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এআই