জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আমিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় আজ সোমবার রাজধানীর মগবাজার থেকে দুদক কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন। আজই তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দুদক সূত্র জানায়, আজ ভোরে দুদকের উপপরিচালক আকতার হামিদ ভূঞার নেতৃত্বে একটি দল রাজধানীর মগবাজার থেকে মোহাম্মদ আমিনকে গ্রেফতার করে। তিনি ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।

সূত্র জানায়, মোহাম্মদ আমিনের বিরুদ্ধে ৪৮ লাখ ৬৭ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত জুলাই মাসে মামলা করে দুদক। আইনি প্রক্রিয়া শেষে গতকাল তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে আসামি পক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসএ