রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন শ্যামলী এলাকা হতে জাল টাকাসহ মো. রবিউল আলম নামের একজনকে আটক করেছে র্যাব-২ এর একটি বিশেষ দল। সোমবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রবিউল আলম সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার পাতাগ্রাম এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. শাহ আলম। আটককালে তার কাছ থেকে ৪৭ হাজার পাঁচশ' টাকা উদ্ধার করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মোহাম্মদপুর থেকে জাল টাকাসহ লিটন সরদার নামের একজনকে আটক করা হয়েছিল। তার নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, এসব জালটাকা ঢাকার লালবাগের কেল্লা মোড়, বাবুবাজার, আজিমপুর বাসস্ট্যান্ড, আজিমপুর গোরস্থান, গুলিস্থান ও কামরাঙ্গীচরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বৃদ্ধ, দরিদ্র ও নিম্ন আয়ের লোকেরাই হচ্ছে নোট জালকারীদের মূল টার্গেট।
জেডআই





