রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরী ওরফে আব্দুল করিমের ছেলে তাহরিম কাদেরী ওরফে রাসেলকে (১৪) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার রাসেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার অতিরিক্তি মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর রাতে আজিমপুরের ২০৯/৫ পিলখানা রোডের একটি ৬ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

পরে ওই বাসা থেকে জঙ্গি করিমের মৃতদেহ উদ্ধার ও তিন নারী জঙ্গিকে আহতাবস্থায় আটক করে পুলিশ। সেই সময় নিহত জঙ্গি করিমের এই কিশোর ছেলেটিকেও গ্রেফতার করে পুলিশ।

এমবি