রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর রামপুরা থানার চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদের আটক করে র্যাব-১২।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান এইসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে আসামিদের নাম ও পরিচয় জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা ইমরান খান।
এমবি





