ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশের মধ্যেই নতুন করে এ কর্মসূচি শুরু করেছে দলটি। পরিবারের অভিযোগ, কারাগারে যথাযথ চিকিৎসা না পাওয়ায় ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে গেছে। এ কারণে তার দ্রুত মুক্তির দাবি জানিয়ে আসছেন স্বজনরা।

পিটিআইয়ের এই লংমার্চ গত সপ্তাহেই হওয়ার কথা ছিল। তবে দলটি তখন সরকারকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ দেওয়ার কথা জানায়। পরে ইমরানের মুক্তির বিষয়ে সরকারের সঙ্গে পিটিআই নেতাদের আলোচনা শুরু হলেও একপর্যায়ে তা অচলাবস্থায় পড়ে।

এর পরিপ্রেক্ষিতে রোববার ইসলামাবাদ থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরের লাক্কি মারওয়াত থেকে রাজধানীর দিকে যাত্রা শুরু করেন দলটির নেতাকর্মীরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। সাবেক এই ক্রিকেট তারকার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি দুর্নীতি মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান খান।

এস