গত ৮ জুলাই ডেইলী স্টার পত্রিকায় ‘নাইকো দুর্নীতি মামলায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কর্তৃক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে’ শীর্ষক নেতিবাচক খবর প্রকাশের কারণে কানাডিয়ান পুলিশ ও দৈনিক ডেইলী ষ্টার পত্রিকাকে আইনী নোটিশ প্রেরণ করেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
রোববার মাহমুদুর রহমানের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ প্রেরণ করেন।
নোটিশে” কানাডা ওয়ান্টস টু কুইজ মোরশেদ,মাহমুদুর” শীর্ষক বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এর মাধ্যমে জনমনে মাহমুদুর রহমানের ব্যাপারে নেতিবাচক ধারণার সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।
আগামী দুই সপ্তাহের মধ্যে কানাডিয়ান পুলিশকে এ বিষয়ে তাদের যথাযথ অবস্থান জানাতে নোটিশে বলা হয়েছে।
এ বিষয়ে সন্তোষজনক জবাব না পেলে কানাডিয়ান পুলিশ এবং ডেইলি ষ্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
ঢাকা, কেএ, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর
অপরাধ
কানাডিয়ান পুলিশকে মাহমুদুর রহমানের আইনী নোটিশ প্রেরণ
গত ৮ জুলাই ডেইলী স্টার পত্রিকায় ‘নাইকো দুর্নীতি মামলায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কর্তৃক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে’





