ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও আইনের লঙ্ঘন উল্লেখ করে অবিলম্বে এ আগ্রাসন বন্ধের আহবান জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। এ হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপও কামনা করেছেন আইনজীবীদের সর্বোচ্চ সংগঠনের নেতারা।

সোমবার দুপুরে বাংলাদেশ বার কাউন্সিলের আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তবে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ক'দিন যাবত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল বর্বরোচিত হামলা চালিয়ে অবুঝ শিশু ও নীরিহ মহিলাসহ বেসামরিক লোকদের নির্বিচারে হত্যা করছে এবং আহত হচ্চে শত শত মানুষ।

খন্দকার মাহবুব বলেন, যখন ফিলিস্তিনি জনগন তাদের অধিকার আদায়ের জন্য হামাস ও ফাত্তাহ ঐক্যমতের সরকার গঠনের সিদান্ত নিয়েছে তখন একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল গাজা উপত্যকায় নির্বিচারে বোমা বর্ষন করে হত্যাযঞ্জ চালাচ্ছে।

তিনি বলেন, এ বর্বরতার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে হাজারো মানুষ প্রতিবাদ বিক্ষোভ করছে। সব ধরনের মানবাধিকার ভুলষ্টিত করে বিশ্ব বিবেককে উপক্ষিত করে ইসরায়েলি সেনাদের আগ্রাসন অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, হামলা বন্ধ না করলে জাতি সংঘ যেন ইসরাইলের সাধারণ সদস্য পদ স্থগিত রাখে তার দাবিও জানানো হয়েছে। আগামী ১৬ জুলাই সারাদেশের আইনজীবী সমিতিতে মানব বন্ধন পালন করার ঘোষনা দিয়েছে বার কাউন্সিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট সানা উল্ল্যা মিয়াসহ প্রমুখ আইনজীবী নেতা।

ঢাকা, কেএ, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এআর