বিচারপতির স্বাক্ষর জালিয়াতির ঘটনায় গ্রেফতারকৃত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পেশকার মোসলেউদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার মোসলে উদ্দিনকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ।
তার বিরুদ্ধে দায়ের করা মামলার ধারাগুলো দুর্নীতি দমন আইনের হওয়ায় থানা থেকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।
দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত করবে জানিয়ে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানায় থানা। পরে পেশকার মোসলেউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল ইসলামের আদালত।
এআই/





