সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস আদালতে মামলা দায়ের করেছেন। রাজশাহীর আমলী আদালত-২ এ রবিবার দুপুরে মামলাটি দায়ের করা হয়।
আসামিরা হলেন-সুজন সভাপতি হাফিজুর রহমান খান,সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার,রাজশাহী অঞ্চলের সমন্বয়ক সুব্রত পাল ও মাঠকর্মী সানজিদা হক বিপাশা।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন সন্ধ্যায় ৭ এপ্রিল বাদির অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন,১৫ মার্চ অনুষ্ঠিত গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। এসময় সুজনের উদ্যোগে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের তথ্যাবলী সম্পর্কিত একটি প্রচারপত্র বিলি করা হয়। সে প্রচারপত্রে চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন বিশ্বাসের নাম ছিল না।
এছাড়া প্রচারপত্রে সালাউদ্দিন বিশ্বাস প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে অপপ্রচার চালায় সুজন কর্মীরা। এ সময় সালাউদ্দিন বিশ্বাস এ ধরনের অপপ্রচার বন্ধের জন্য সুজনের কাছে অনুরোধ জানান। এমনকি তিনি প্রার্থীদের নিয়ে ভোটারদের মুখোমুখি একটি অনুষ্ঠান আয়োজনেরও দাবি জানান।
এখানে আরও উল্লেখ করা হয়,বাদির অনুরোধ বা দাবি সুজন আমলে নেয়নি। ফলে ভোটাররা ১৫ মার্চ তাকে ভোটদানে বিরত থাকেন। এর ফলে তিনি পরাজিত হন এবং ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। সুজনের এ ধরনের কর্মকাণ্ড তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও তিনি দাবি করেন।
বাদি পক্ষের অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস জানান,দুপুরে আদালতে মামলাটি দায়ের করা হলেও বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন ৭ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।
এর আগে অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস সুজন সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি উকিল নোটিশ পাঠান। এর প্রেক্ষিতে সে নোটিশের জবাব দেয় সুজন। ওই জবাবে সুজন সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার উল্লেখ করেন,নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থী হিসেবে সালাউদ্দিন বিশ্বাসের নাম ছিল না। আর এ কারণে সুজনের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
সুজন সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস আদালতে মামলা দায়ের
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে
রাজধানী ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মোছার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্য সচিব আ ন ম আয়াসসহ চার জনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এএসআই আমির হোসেন, ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নির্বাচনে বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিএনপির ১৬৭ প্রার্থী ঋণগ্রহীতা : সুজন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ঋণগ্রহীতা প্রার্থী রয়েছে বিএনপিতে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর তথ্যমতে, বিএনপির ১৬৭ জন প্রার্থী ঋণগ্রহীতা, যা মোট ঋণগ্রহীতা প্রার্থীর ৩২ দশমিক ১৭ শতাংশ।
















