মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের রায়ের জন্য অপেক্ষমাণ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।

সোমবার দুপুরে তাকে সেখানে নিয়ে আসা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানবতাবিরোধী অপরাধে মঙ্গলবার মুজাহিদের রায় ঘোষিত হবে। এ রায়কে কেন্দ্র করে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।

এদিকে, রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক বলেন, মুজাহিদের রায়কে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কেএইচ