পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে ছেলের দায়ের কোপে মুনাফ সাজি নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-২ গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে আহত মুনাফ সাজিকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মুনাফের দুই ছেলে সায়েদ ও অপর এক ছেলের মধ্যে বাড়ির জমির গাছ ভাগাভাগি নিয়ে ঝগড়া শুরু হয়। বাবা তাদের ঝগড়া থামাতে গিয়ে ছেলে সায়েদের দায়ের কোপে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভোলা ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি তদন্তে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল।
এএইচ





