নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে আটক পাঁচজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক রাহাত খান পাঁচজনকে হাজির করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া পাঁচজন হলেন ময়মনসিংহ জেলা জেএমবির আমির হুজাইফা আকন্দ, ইয়াসিন আলী, মামুনুর রশিদ, আবুল হাশেম ও সফিউল ইসলাম খালিদ।
ওএফ





