পদ্মার চরাঞ্চল থেকে ৫ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী-চাঁপাইনবাবঞ্জ সীমান্তের কোদালকাটি মধ্যচর থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সকালে এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানায় র্যাব-৫।
ওই বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে জেএমবির শীর্ষ নেতা আমিনুলও রয়েছেন।
অভিযানে বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
র্যাব আরও জানায়, নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যরা ওই এলাকায় সংঘবদ্ধ হয়েছিলেন।
এমআর





