সাধারণ বিমা করপোরেশনে সাবেক মহা-ব্যবস্থাপক (জিএম) বিধুভূষণ চক্রবর্তীসহ পাঁচজনের বিরুদ্ধে প্রায় ৩৮ লাখ টাকা আত্মসাৎ এর মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের সহকারী পরিচালক মো: ফজলুল হক মতিঝিল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং-১৩।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
একে, জেএ





