রাজধানীর তেজগাঁওয়ের কলাপট্টিতে অভিযান চালিয়ে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে ১৮ জন ফল ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে তাদেরকে এ দণ্ড দেওয়া হয়।

র‌্যাব জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে তেজগাঁও কলাপট্রিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০টি আড়তে বিপুল পরিমাণ কলা ধ্বংস করা হয়। জব্দ করা হয় রাসায়নিক দ্রব্য। এ ছাড়া ১৮ জনকে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ব্যবসায়ী ও কর্মচারীরা কলা পাকিয়ে বাজারজাত করে আসছিল। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। আটককৃতদের এক থেকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাাব।

এমই