গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট  করেছেন বাংলাদেশ সুপিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, এনার্জি রেগুলেটরি কমিশন আইনের ২২ ও ৩৪ ধারা লঙ্ঘন করে এ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

গত ৩০ জুন রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম আবারো বাড়ানোর ঘোষণা দেয়। দাম বাড়ার এ সিদ্ধান্ত ১ জুলাই  থেকে কার্যকর হবে বলে জানায়।

আবাসিক খাতে এক চলার খরচ ৭৫০  থেকে বাড়িয়ে ৯২৫ টাকা ও দুই চুলার খরচ ৮০০  থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়।

গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি করে প্রতি ঘনমিটার ৯.৮০ টাকা নির্ধারণ করেছে। 

এমআর