হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা মূল্যের পাকিস্তানি রুপি উদ্ধার করেকাস্টমস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ সময় আব্দুর রহিম (৩৫) নামেএক ব্যক্তিকে আটক করা হয়।
রোববার ভোরে তাকে আটক করা হয়।তবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ধারণা উদ্ধারকৃত রুপিগুলো জাল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তার লাগেজ তল্লাশি করে পাকিস্তানি রুপি উদ্ধার করা হয়।
আটক আব্দুর রহিম ৭ জুলাই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন। তখন তিনি বিমানবন্দরে লাগেজটি রেখে যান। আজ ভোরে লাগেজটি নিতে এলে তাকে আটক করা হয় বলেও জানান তিনি।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





